নেত্রকোনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫২

নেত্রকোনা প্রতিনিধি

‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বারসিক, শিক্ষা সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে ঔষধি গাছ নিম রোপণ করে পরিবেশ দিবস উদ্যাপন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাব মঈনউল ইসলাম। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার দেশীয় বিলুপ্ত ফলদ, ঔষধি, বনজ গাছের চারা রোপণ করা হবে।