সাতক্ষীরায় জলবায়ুর সুবিচারের দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫২

সাতক্ষীরা প্রতিনিধি

সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রাণবৈচিত্র্য সুরক্ষা ও উপকূলীয় এলাকায় জলবায়ু সুবিচারের দাবিতে ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন করেছে তরুণরা। শুক্রবার বেলা ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সুইডিস কিশোরী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে অংশ নিয়ে তরুণ জলবায়ু কর্মীরা এই দাবি জানায়। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোটো চন্ডিপুর বাঁধে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস আয়োজিত তরুণদের এই ক্লাইমেট স্ট্রাইকে গণ-অংশীদারিত্বে টেকসই বাঁধ নির্মাণ, আম্পানের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার জন্য মানব-মর্যাদা অক্ষুণ্ন রেখে অনতিবিলম্বে পুনর্বাসন এবং করোনা মহামারিকে মাথায় রেখে এখন থেকেই পরবর্তী ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান আন্দোলনকারীরা।