কম্পিউটার হার্ডডিস্কে অনেক সময় অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এর কারণে কম্পিউটারের গতি কমে যায়। চাইলে আপনি এই ফাইলগুলো পরিস্কার করে নিতে পারেন।এজন্য প্রথমে আপনাকে Start থেকে run এ যেতে হবে। এরপর রান কমান্ডে cleanmgr লিখতে হবে। এরপর এন্টার দিতে হবে। পরবর্তীতে একটি মেন্যু আসবে। এখান থেকে যে ড্রাইভ অপ্রয়োজনীয় ফাইল মুক্ত করতে চান সেটি নির্বাচন করে ok নির্বাচন করুন। এরপর যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান সেগুলোতে টিক চিহ্ন দিয়ে ok করলে ড্রাইভ পরিস্কার হয়ে যাবে।
