সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ জুন ২০২০, ০৪:০১

উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় অমিত (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

শুক্রবার দুপুরে আতাইকুলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের রুস্তম আলীর ছেলে। 

মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালে নেওয়ার পথে চালক অমিত মারা যায়।

ইত্তেফাক/কেকে