আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী বশির উদ্দিন ওরফে বশুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট ফাউসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, বশির উদ্দিন ওরফে বশু দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
