করোনার আড়ালে নিজ আওতাভুক্ত অঞ্চল বড় করছে চীন: যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ জুন ২০২০, ২০:৩৯

করোনা নিয়ে যখন বিশ্ব ব্যস্ত তখন দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে নিজ আওতাভুক্ত অঞ্চল বড় করছে চীন। শুক্রবার জাপানে মার্কিন কমান্ডার এ কথা বলেন।

মার্কিন লেফটেন্যান্ট জেনারেল কেভিন স্নাইডার বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী জাহাজ এবং মাছ ধরার নৌকা দিয়ে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজ আওতাভুক্ত অঞ্চল বাড়িয়ে চলেছে চীন।

ফোনে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনা ভাইরাস ক্রাইসিসের মধ্যে চীনের নৌবাহিনীর কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষত বেইজিংও পূর্ব চীন সাগরে তাদের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। কারণ জাপানের সাথে তাদের এই অঞ্চলে বিবাদ রয়েছে।

আরও পড়ুন: সামরিক বৈঠকে ভারত-চীন 

বেইজিং এর তৎপরতা ধীরে ধীরে আরো বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

অবশ্য চীন বলছে, তারা বেশ শান্তিপূর্ণ ভাবে এই অঞ্চলে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু বিষয়টি নিয়ে অফিস সময়ের বাহিরে মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছে টোকিওর চায়নিজ অ্যাম্বাসিডর। রয়টার্স।

ইত্তেফাক/আরআই