করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার ডিসি

আপডেট : ০৬ জুন ২০২০, ২০:৪১

করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসেন। কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টার প্রাপ্ত ফলাফলে শনিবার নতুন করে ডিসিসহ আরও সাতজন করোনায় শনাক্ত করোনা হন।  জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। 

আরও পড়ুন: ‘পলক সড়কে’র বেহাল অবস্থা, ৩ বছরেও প্রতিশ্রুতি পূরণ হয়নি

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। করোনায় আক্রান্ত হলেও তার শারিরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে তিনি জ¦র ও মাথা ব্যথায় ভুগছেন। এদিকে যেসব নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সরকারী কর্মকর্তা-কর্মচারীরা ৫/৭ দিন ধরে জেলা প্রশাসকের সংস্পর্শে দাপ্তরিক কাজ করেছেন তাদের ১০/১২ জন গেছেন হোম কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইনে থাকা ম্যজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে এবং রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারাও হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে সিভিল সার্জন জানান। 

ইত্তেফাক/এসি