সরকারি হিসাব বিভাগ শতভাগ ইএফটি সেবার আওতায়

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৪৯

ঢাকাস্থ সরকারি হিসাব বিভাগের প্রধান কার্যালয়ের অধীন সব পে-পয়েন্টস ৫০টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, দেশব্যাপী আটটি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, সকল ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় এবং সব উপজেলা অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে এখন থেকে শতভাগ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম চালু হয়েছে। এতদিন এই সেবা শুধু ঢাকাভিত্তিক ও বিভাগীয় পর্যায়ে এবং কয়েকটি বড়ো জেলা শহরে চালু ছিল। অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর নির্দেশনায় এবং হিসাব মহানিয়ন্ত্রক মো. জহুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম বর্তমানে চালু থাকা হিসাব বিভাগের প্রান্তিক ইউনিট উপজেলা পর্যায়ে পর্যন্ত চালু হলো। এর ফলে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অনলাইনের মাধ্যমে বিল জমা দিতে পারেন এবং স্বয়ংক্রিয়ভাবে ইএফটির মাধ্যমে তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে বেতন, বোনাস, পেনশন পেয়ে যাবে। —প্রেস বিজ্ঞপ্তি