শোক সংবাদ

আপডেট : ০৬ জুন ২০২০, ২১:৫০

মোশারেফ হোসেন খান

বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোনাববর হোসাইন খানের পিতা মাও. মোশারেফ হোসেন খান (৮৭) বার্ধক্যজনিত কারণে শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর চরজাগুয়া খানবাড়িস্থ জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সিরাজুল ইসলাম

কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... .রাজিউন)। গতকাল শনিবার সকালে লাকসাম উত্তর বাজারস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি ছয় ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে লাকসাম পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ আলহাজ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে জানাজার পূর্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পষিদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্যানেল মেয়র বাহাউদ্দিন বাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।