আওলাদে রাসুল (দ.) হযরত শাহযাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)-এর ৫২তম বেসাল শরিফ দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার গাউসিয়া হক মসজিদে ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়।
ত্বরিকা-ই মাইজভাণ্ডারিয়ার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী কেবলা কাবার পৌত্র হযরত অছিয়ে গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) সহধর্মিণী, গাউসুল আযম বিল বিরাসত কুতুবুল আকতাব বাবা ভাণ্ডারীর (ক.) কনিষ্ঠ কন্যা, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) মা, হযরত শাহযাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)।
ফাতেহা শরিফে সদারত করেন গাউসিয়া হক মনজিলের শাহ্ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ‘মাদ্রাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী, উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম হিফযখানা এবং ইয়াতিমখানার শিক্ষকবৃন্দ।
