টোক সংবাদপত্র পাঠক ফোরামের নতুন কমিটি

আপডেট : ০৭ জুন ২০২০, ০০:৩১

সবাই মিলে আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ উদ্দেশ্য নিয়ে গঠিত গাজীপুরের কাপাসিয়ায় টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক মোহাম্মদ মনজুরুল হক গাজীকে সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক  এম. সাইফুল শুভকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটির সহ-সভাপতি আল-মামুন, মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, কোষাধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুর রহীম, যুগ্ম সাধারণ সম্পাদক- সাইফুল্লাহ এম . লবিব, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ মোমতাজ উদ্দিন। -প্রেস বিজ্ঞপ্তি