হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ১৬:৩১

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কার্তিক দাস (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা। 

কার্তিক দাস চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বকুলতলা মাঝিবাড়ির মৃত মনমোহন দাসের ছেলে। এ পর্যন্ত হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : ঢাকার ৩৮ এলাকা আংশিক লকডাউন ঘোষণা

হাজীগঞ্জ থানার তদন্ত অফিসার আবদুর রশিদ জানান, করোনার উপসর্গ নিয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে কার্তিক দাস মারা যান।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে।

ইত্তেফাক/ইউবি