খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ফরিদ হোসেন (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদ হোসেনের বাড়ি নগরীর মোহাম্মদনগর এলাকায়। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে খুলনায় পাঁচজনের মৃত্যু হলো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, ফরিদ হোসেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার বিকালে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
আরো পড়ুন : কক্সবাজারে এবার করোনার শিকার সাংবাদিক মোনায়েম খান
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনায় পাঁচজন, বাগেরহাটে দুইজন, যশোরে একজন, নড়াইলে দুইজন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে দুইজন।
ইত্তেফাক/ইউবি
