প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০৭ জুন ২০২০, ১৯:৫৭

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সুপ্রিয় বন্ধুরা, প্রথমে পুরো অধ্যায়টি পড়ে নেবে।

১১.তোমার বাগানে কোন কোন প্রাণী উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে?          

উত্তর : মৌমাছি, প্রজাপতি, কীটপতঙ্গ, পাখি, ইত্যাদি উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে।

১২.পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখ।

উত্তর : পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো—

i. জীব তৃষ্ণা মেটাতে যে পানি পান করে থাকে তা পরিবেশ থেকেই পেয়ে থাকে।

ii. জীবের শ্বাস গ্রহণ ও ত্যাগ করার জন্য পরিবেশ থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড উপাদান দুটি ব্যবহার করে।

১৩.খাদ্যের জন্য উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল প্রাণী কী কী?

উত্তর : খাদ্যের জন্য গবাদি পশু, কাঠবিড়ালি, হরিণ, ঘাস ফড়িং ইত্যাদি সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল।

১৪.মাতৃউদ্ভিদ বলতে কী বোঝায়?   

উত্তর : মাতৃউদ্ভিদ বলতে ঐ উদ্ভিদকে বোঝায় যার বীজ বা অন্য অঙ্গ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়।

১৫.আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন হয়?

উত্তর : আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য মাটি, বায়ু, পানি, খাবার, বাসস্থান, আসবাবপত্র, পোশাক, ওষুধ ইত্যাদি প্রয়োজন হয়।

 ১৬.ঈগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি লেখ।

উত্তর : ঘাস - ব্যাঙ -সাপ - ঈগল।

১৭.খাদ্য শৃঙ্খল কী? একটি বাস্তুসংস্থানের অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে কী তৈরি হয়?

উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। একটি বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল তৈরি হয়।

১৮.খাদ্য জাল কী?       

উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খল মিলে খাদ্য জাল সৃষ্টি হয়। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।

১৯.খাদ্যজাল কীভাবে তৈরি হয়? খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুর হয় কী থেকে?               

উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খখ একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।

ইসলাম ও নৈতিক শিক্ষা

মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

 

২৬.আল্লাহ তায়ালার  -নামই হচ্ছে ইসলাম।

২৭.শ্বাস নেওয়ার সময় আমরা —গ্রহণ করি।

২৮.আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা— তৈরির উপাদান।

২৯.— মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই।

৩০.বিশুদ্ধ পানি ব্যবহারে স্বাস্থ্য — থাকে।

৩১.আমরা একমাত্র — আনুগত্য করব।

৩২.আমরা কথা দিয়ে কথা— করব না।

৩৩.আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে কেউ তা — করতে পারে না।

৩৪.ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে— ।

৩৫.নবি রাসুলের জীবনের লক্ষ্য ছিল মানুষের— সাধন করা।

৩৬.যারা নবি রাসুলের আদর্শ গ্রহণ করেছেন তারা— পেয়েছে।

৩৭.হযরত মুহাম্মদ (স) হলেন সর্বশ্রেষ্ঠ ও ্ব—নবি।

৩৮.ইমানের তৃতীয় বিশ্বাস হচ্ছে— ।

৩৯.মৃত্যুর পরবর্তী জীবন — কালের।

৪০.একদিন আল্লাহ তায়ালা সমগ্র বিশ্বজগত্ ্ব—করে দেবেন।

৪১.সকল মানুষের— আল্লাহর আদালতে পেশ করা হবে।

৪২.আল্লাহ তায়ালা প্রত্যেক ব্যক্তির কাজের-করবেন।

৪৩.কবরের সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে— হবে।

৪৪.নেককারদের কবরের সাথে— যোগাযোগ করে দেওয়া হবে।

৪৫.যারা— তারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না।

উত্তর:

২৬. আনুগত্যের; ২৭. অক্সিজেন; ২৮. খাদ্য; ২৯. গাছপালার; ৩০. ভালো; ৩১. আল্লাহরই; ৩২. ভঙ্গ; ৩৩. রোধ; ৩৪. রিসালাত; ৩৫. কল্যাণ; ৩৬. নাজাত; ৩৭. সর্বশেষ; ৩৮. আখিরাত; ৩৯. অনন্ত; ৪০. নিশ্চিহ্ন; ৪১. আমলনামা; ৪২. পরিমাপ; ৪৩. সফলকাম; ৪৪. জান্নাতের; ৪৫. পাপী;