কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও চরগড়া জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দের পর কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা ফণী ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুলালেন্দু সিকদার।
চাটমোহরের জব্দ চার
হাজার মিটার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলার সর্ববৃহত্ হাটে অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার রেলবাজার (অমৃতকুন্ডা) হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ মূলগ্রাম ইউনিয়ন তহশিলদার ও থানাপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, অভিযানে জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ফাঁকা স্থানে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়।
