আদমদীঘিতে এক ডাকাত গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০২০, ২১:২৪

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতারের পর গত শনিবার রাতে আসলাম হোসেন নামে আরো এক ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী অফিসার এসআই রকিব হোসেন বলেন, এ পর্যন্ত এই মামলায় চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল-নশরতপুর রাস্তায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিনটি ধারাল হাসুয়া ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই আইয়ুব আলী বাদী হয়ে

ডাকাতি করার প্রস্তুতি ও সমবেত হওয়ার অপরাধে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।