করোনায় কৃষি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:০৬

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আমিরুল আজিক নামের ঐ কর্মকর্তা ব্যাংকটির বান্দরবন জেলার আলীকদম শাখায় কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রবিবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জন ব্যাংকার মারা গেছেন। এ তালিকায় রয়েছে সোনালী ব্যাংকের তিন জন, রূপালী ব্যাংকের দুই জন এবং দি সিটি ব্যাংকের দুই জন কর্মকর্তা। এছাড়া এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের এক জন করে কর্মকর্তা মারা গেছেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের এক পরিচালকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।