পুলিশের করোনায় আক্রান্ত ৬ হাজার ছাড়ালো

আপডেট : ০৮ জুন ২০২০, ০০:৪৬

নতুন করে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের ২০৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ছয় হাজার ২০৬ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল ৫ হাজার ৯৯৯। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। সর্বশেষ ৭ জুন সকালে পুলিশের আক্রান্তের এ তথ্য আপডেট করা হয়েছে।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৭ সদস্য মারা গেছেন। যার মধ্যে ১৫ পুলিশ কর্মকর্তা এবং বাকি দুইজন সিভিল কর্মকর্তা যারা পুলিশে সংযুক্ত ছিলেন।