বিনোদন ডেস্ক
লকডাউনের মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে আলোচনায় আসেন বলিউড তারকা আনুশকা শর্মা। কিছুদিন আগে তার প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ নিয়ে যেমন প্রশংসায় ভাসেন তেমনি এটি নিয়ে মামলার শিকারও হন তিনি।
আর এসব কিছুর পর আবারও নতুন ঘটনায় সংবাদের শিরোনামে এলেন আনুশকা।
হঠাত্ করেই সামনে এলো বিরাট কোহলির সঙ্গে তার ডিভোর্সের খবর।
বর্তমান পরস্থিতির মধ্যে গৃহবন্দি অবস্থায় যে তাদের কেমিস্ট্রি আরও জমে উঠেছে তা তাদের বিভিন্ন ছবি আর ভিডিও থেকেই স্পষ্ট। ভিডিও কলিংয়েও দারুণ অ্যাকটিভ ভারতীয় অধিনায়ক।এক কথায় তাদের দাম্পত্য জীবন যে আপাতত কলহ-বর্জিত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরইমধ্যে হঠাত্ তাদের ডিভোর্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে যাওয়ায় বেশ অবাকই হয়েছেন নেটিজেনদের একাংশ। মিস্টার অ্যান্ড মিসেস কোহলিকে নিয়ে একটি পুরনো আর্টিক্যাল হঠাত্ ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই নাকি ট্রেন্ডিংয়ে। তবে এমন গুজবে কান দিতে নারাজ নেটিজেনরাও। আনুশকা এ প্রসঙ্গে বলেন, ‘ডিভোর্স নিয়েও নোংরামি চলছে। আমি অবাক হয়ে যাই মানুষ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে চলে না কেন। এই ভাইরালে হয়তো আমার কিছু হবে না। তবে মানসিক দিক থেকে সব ভাইরাল নিতে পারি না।’
