করোনা আক্রান্তদের মানসিক ও শারীরিক পরিস্থিতি কেমন, তা জানতে নতুন যন্ত্রের আবিষ্কার করলেন গবেষকরা। যন্ত্রটির নাম দেওয়া হয়েছে, কোভিড বিপ। এই যন্ত্র আসলে একটি ‘ওয়্যারলেস সাইকোলজিক্যাল প্যারামিটার’ নজরদারি ব্যবস্থা যার মাধ্যমে করোনা আক্রান্তদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর সহজেই নজর রাখা যাবে। আইআইটি হায়দরাবাদ ও আণবিক শক্তি দপ্তরের সহায়তায় এই কোভিড বিপ যন্ত্রটি তৈরি করেছে হায়দরাবাদের ইএসআইসি মেডিকেল কলেজের গবেষকরা। কোভিড বিপ -এর সাহায্যে করোনা আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর হারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। বয়স্ক করোনা আক্রান্তদের ক্ষেত্রে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জরুরি তথ্য দিয়ে চিকিত্সার আগাম ব্যবস্থার সুযোগ করে দেবে এই যন্ত্র।