ফিন্যান্স ও ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক (ক,খ) প্রশ্ন উত্তরসহ দেওয়া হলো।
এখন নিজে নিজে পড়তে হবে, কোনো প্রকার অবহেলা না করে নিজেই চেষ্টা করো সমস্যা সমাধানের।
১। সুদের হার কাকে বলে?
উত্তর: কোন অর্থ বিনিয়োগকারী ব্যবহার করার জন্য যে পরিমাণ অতিরিক্ত অর্থ প্রদান করতে হয় তাকে সুদের হার বলে। সাধারণত সুদের হার দুই ধরনের হয়ে থাকে। একটি সরল সুদ অপরটি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে আসল ও সুদের হার ক্রমবর্ধমান।
২। ঘরের স্থায়ী সম্পদ যেমন কম্পিউটার টিভি ফ্রিজ ক্রয়ের জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন?
উত্তর: ঘরের স্থায়ী সামগ্রী ক্রয়ের জন্য ভোক্তা ঋণ নেয়া হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের
প্রয়োজনীয় বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের জন্য ভোক্তা ঋণ প্রদান করে থাকে।
৫৭। সুযোগ ব্যয় কী?
উত্তর: কোন প্রকল্পে বিনিয়োগের জন্য সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত প্রকল্পটি ছেড়ে দেয়ার ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়, কেউ কেউ ব্যাংকে টাকা জমা না রেখে সে জমি ক্রয় করতে পারে। এক্ষেত্রে জমি ক্রয়ের সুযোগ ব্যয় হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখা।
৩। EAR কী?
উত্তর: EAR হল Effective Annual Rate। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে হারে ঋণ গ্রহন করে এবং প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাই হল EAR বা কার্যকরী সুদের হার। চক্রবৃদ্ধির মাত্রা যদি বেশী হয় তবে কার্যকরী সুদের হার বেশী হয়। বছরে চক্রবৃদ্ধি একাধিকবার করা হলে প্রাথমিক আসল টাকার উপর অর্জিত স্বাভাবিক সুদ ও চক্রবৃদ্ধি সুদ মিলে মোট বার্ষিক শতকরা যে হার পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে।
৪। সুদাসলের উপর কী প্রদান করা হয়?
উত্তর: সুদাসলের উপর সুদ প্রদান করা হয়। আর এ সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়।
৫। ঝুঁকি ও অনিশ্চয়তা কোন কোন ক্ষেত্রে লক্ষ্য অর্জনে বাধা দেয়?
উত্তর: ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়।
৬। কেন ঝুঁকি চিহ্নিত করা ও পরিমাপ করা প্রয়োজন?
উত্তর: ব্যবসা প্রতিষ্ঠানের বা বিনিয়োগকারীদের বিভিনড়ব সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ঝুঁকিসমূহ চিহ্নিত করা ও পরিমাপ করা প্রয়োজন।
৭। ব্যবসা অর্থায়নে ঝুঁকি বলতে কী বোঝায়?
উত্তর: প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে বিভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ব্যবসা অর্থায়নে ঝুঁকি বলা হয়।
৮। কীভাবে ঝুঁকি সৃষ্টি হয়?
উত্তর: বিনিয়োগকারী এবং ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশার থেকে প্রাপ্তির একটি ব্যবধান থাকে এবং এ ব্যবধান হওয়ার সম্ভাবনা হতে ঝুঁকির সৃষ্টি হয়।
৯। কোনো বিনিয়োগ প্রকল্প ঝুঁকিমুক্ত নাকি ঝুঁকিযুক্ত তা কীভাবে নির্ণয় করবে?
উত্তর: আয়ের উত্থান-পতন দ্বারা, কোনো প্রকল্প ঝুঁকিমুক্ত না ঝুঁকিযুক্ত তা নির্ণয় করা যায়। অর্থাত্ আয়ের যত বেশি উত্থান-পতন হবে ঝুঁকি তত বেশি হবে এবং আয়ের উত্থান-পতন না হলে ঝুঁকিমুক্ত গণ্য করা হয়।
১০। মূলধন বাজেটিং কী?
উত্তর: প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের প্রক্রিয়া হল মূলধন বাজেটিং। এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন- জমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসায় সম্প্রসারণ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদুনসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১১। নিট বর্তমান মূল্য কি?
উত্তর: ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য ও বিনিয়োগ মূল্য এর পার্থক্যই হল নিট বর্তমান মূল্য। মূলধন বাজেটিং প্রক্রিয়া নির্ণয়ে এটি সর্বাধিক গ্রহণযোগ্য হাতিয়ার।
১২। বিক্রয় প্রতিষ্ঠানের জন্য কী সৃষ্টি করে?
উত্তর: নগদ আন্তঃপ্রবাহ।
