স্পোর্টস রিপোর্টার
আপাতত যে শ্রীলঙ্কা সফর হচ্ছে না, সেটা একরকম নিশ্চিত। জুলাইতে সে জন্য এসএলপিএল খেলে ফেলতে চায় শ্রীলঙ্কা। তবে দেশটির ক্রিকেট বোর্ড আশা করছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সে দেশ সফরে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতির উন্নতি না হলে কোনো ঝুঁকি নেবে না বলেই সাফ জানিয়ে দিল। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, তারা ঝুঁকি নেবেন না।
এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে শ্রীলঙ্কার তিনটি সিরিজ বাতিল হয়েছে। সর্বশেষ ভারতের সফরও বাতিল হয়েছে দেশটিতে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল জুলাই মাসে। সেটা হচ্ছে না, তা বোঝাই যাচ্ছে। শ্রীলঙ্কার করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশে অবনতি হচ্ছে। এ অবস্থায় আকরাম বলছিলেন, তারা এখন পরিকল্পনা করার মতো অবস্থায় নেই, ‘এখন তো পরিস্থিতি ভালো না। আমরা তাই এ নিয়ে আলাপ করতে পারছি না। পরিস্থিতির উন্নতি হলে হয়তো আমরা পরিকল্পনা করতে পারবো।’ তবে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলেন, দুই বোর্ডের মধ্যে আলাপ চলছে। আর জানা গেছে যে, আগামীকালকের এসিসি বৈঠকের পাশাপাশি এই বিষয়টা আলোচনা হতে পারে।
ত্
