ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থান থেকে সোমবার দুপুরে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক জন হলেন সদর উপজেলার বুধল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রায়হানা বেগম (৪৫) এবং অপর জনের পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
