কয়রায় শিকারিকে দণ্ড

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩০

হরিণের মাংস ও পা উদ্ধার

কয়রা (খুলনা) সংবাদদাতা

কয়রা থানা পুলিশ রবিবার রাতে হরিণের মাংস ও দুটি পাসহ এক শিকারিকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শিকারি হচ্ছে সিরাজুল ইসলাম। মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মহেশ্বরীপুর গ্রাম থেকে হরিণের মাংস ও পাসহ ঐ শিকারিকে আটক করা হয়। পরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ঐ দণ্ড দেন।