হাজীগঞ্জের শিশু আরাফ চট্টগ্রামে খুন

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৪১

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের শিশু আরাফ চট্টগ্রামে খুন হয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রামে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডে রবিবার রাতে একটি আটতলা ভবনের পানির ট্যাংকে শিশু আরাফের মৃতদেহ পাওয়া যায়। তার বাবা আব্দুল কাইয়ুম। তিনি সেখানে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। শিশুর বাবা আব্দুল কাইয়ুম বলেন, আমার নিষ্পাপ শিশুর হত্যাকারীদের বিচার চাই।