আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে পাবলিক বাসের চলাচল বেশি। দূরদূরান্ত থেকে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পাবলিক বাসে চলাচল করে। পাবলিক বাসে অনেক ভিড় হয়। এখানে নারী ও শিশুদের জন্য আসন বরাদ্দ থাকে। কিন্তু সিনিয়র সিটিজেনদের (অর্থাত্ যাদের বয়স ৬০ বা ৬০ ঊর্ধ্ব) জন্য আসন নেই। ফলে তাঁদের অনেক অসুবিধায় পড়তে হয়। পৃথিবীর অনেক দেশে সিনিয়র সিটিজেনদের জন্য বাসে, মেট্রোরেলে আসন বরাদ্দ থাকে। তাই তাঁদের জন্য পাবলিক বাসে কয়েকটি আসন বরাদ্দ রাখা হোক। এ ব্যাপারে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. লুত্ফুল খাবির ফয়সাল
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
