সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ। দেশটিতে ১ হাজারের বেশি মানুষ ভেন্টিলেটরে চিকিত্সা নিচ্ছে। আর রাজপরিবারের প্রায় ১৫০ সদস্য আক্রান্ত । —খবর মিডল ইস্ট মনিটরের।
সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গত বৃহস্পতিবার প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যু হয় বলে রয়্যাল কোর্ট জানায়; কিন্তু তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে আবদুল আজিজের মৃত্যুর পর রাজপরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজে বাসভবনে করোনার চিকিত্সা নিচ্ছেন। এরই মধ্যে রিয়াদের গভর্নর আইসিইউতে চলে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেলসমৃদ্ধ দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৭০০রও বেশি মানুষের। নিউ ইয়র্ক টাইম জানিয়েছিল, দেশটিতে রাজপরিবারের প্রায় ১৫০ সদস্য করোনা রোগী। তবে সৌদির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তুর্কি আল ফয়সাল জানান, এই সংখ্যা ২০ জনেরও কম হবে।
