করোনায় মারা গেলেন এনবিআরের উপ কর কমিশনার

আপডেট : ০৯ জুন ২০২০, ০০:৫০

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার শুধাংশু কুমার সাহা। ২৭ তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল ৩ এ কর্মরত ছিলেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন ছিলেন। এনবিআরের কর কমিশনার বজলুর কবির ভুঁইয়া গতরাতে ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। তার স্ত্রী এবং ছয় বছরের কন্যাও করোনায় আক্রান্ত। গত চার দিন আগে করোনায় মারা গেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের এক জন রাজস্ব কর্মকর্তা। জানা গেছে, বর্তমানে রাজস্ব বিভাগে প্রায় ৭০ জন করোনায় আক্রান্ত।