‘লকডাউনে ছয় দেশে ৫০ কোটি মানুষের সংক্রমণ থেকে রক্ষা’

আপডেট : ০৯ জুন ২০২০, ০৯:২০

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ও গ্লোবাল পলিসি ল্যাবরেটরির পরিচালক সলোমন হেসিয়াংয়ের নেতৃত্বে চলা গবেষণায় দেখা গেছে, চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে দ্রুত লকডাউন দেওয়ার কারণে অন্তত ৫০ কোটি মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আছে ৬ কোটি মানুষ। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষণায় দেখা গেছে, ইউরোপের ১১ টি দেশে লকডাউ দিয়ে অন্তত ৩০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবি­উএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস গতকাল অনলাইন ব্রিফিংয়ে করোনা মোকাবিলায় হাল না ছেড়ে দিয়ে সব দেশের সরকারকে ব্যবস্থা নেওযার আহ্বান জানিয়েছেন।