পোরশায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট : ০৯ জুন ২০২০, ০৯:৩৭

নওগাঁর পোরশায় অস্ত্র ডাকাতিসহ ৬ মামলার আসামি দেলোয়ার হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে রাতে উপজেলার ফকিরের মোরে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, ডাকাতি অস্ত্রসহ ছয় মামলার আসামি দেলোয়ার হোসেনকে আটকের পর তার তথ্য দেওয়া মতে আজ ভোরে রাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা আক্রমণ চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করে পুলিশ । নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/আরকেজি