ট্রাম্পের প্রথম বছরে বিদ্বেষমূলক অপরাধ ১৭ ভাগ বেড়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০০:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার প্রথম বছরে বিদ্বেষমূলক অপরাধ ১৭ ভাগ বেড়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার এফবিআই জানায়, ২০১৭ সালে ৭ হাজার ১৭৫টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। এর আগের বছর ২০১৬ সালে এমন ঘটনার সংখ্যা ছিল ৬ হাজার ১২১টি। ধর্ম, বর্ণ ও লিঙ্গ সবক্ষেত্রেই অপরাধের হার বেড়েছে। আফ্রিকান-আমেরিকান এবং ইহুদিরা সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে। ২০০৮ সাল থেকে গত বছর সর্বোচ্চ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। - এনডিটিভি