আপনার রাশিফল

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১৫

১০ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও  বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নতুন কোনো পোশাক ভালো লাগতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে।