‘পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রকল্প বাতিল করতে হবে’

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:২৯

গতকাল মঙ্গলবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, সরকারের অনেক প্রকল্প রয়েছে, যেগুলো দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই প্রকল্পগুলো বাতিল করতে হবে। গত অর্থবছরের বাজেটেও সরকার বিভিন্ন ব্যয়বহুল ক্ষতিকর বিদ্যুত্ প্রকল্পের জন্য বরাদ্দ দিয়েছিল। এই করোনাকালেও সরকার উন্নয়নের নামে এমন অনেক প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে যেগুলো দীর্ঘমেয়াদে দেশের জন্য শুধু আর্থিক বোঝাই সৃষ্টি করবে না, প্রাণ প্রকৃতি, সুন্দরবনের মতো বিশ্বসম্পদ বিনাশ করে দেশ ও জননিরাপত্তাকে আরো বিপর্যস্তও করবে। মানুষ ব্যাপক স্বাস্থ্যঝুঁকি ও দুর্যোগের মধ্যে পতিত হবে। তাই পরিবেশ, খাদ্য এবং স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে।