রাজশাহীতে জনতা ব্যাংকের সবজিবীজ বিতরণ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৩৩

 ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে জনতা ব্যাংক রাজশাহী এরিয়া তার ২৮টি শাখার মাধ্যমে গত পয়লা জুন থেকে ব্যাংকের সম্মানিত গ্রাহকদের মাঝে ফল ও সবজির বীজ বিতরণ শুরু করেছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার জনতা ব্যাংক রাজাবাড়িহাট শাখায় রাজশাহী এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার তাপস কুমার মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে বীজ বিতরণ করেন। এ সময় জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাইনুল হাবীব, গোদাগাড়ি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং শাখা ব্যবস্থাপক ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।