ক্যাপসন নিউজ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৩৩

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭-এর আওতায় মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার। থাকছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আবার একটি এয়ার কন্ডিশনার বা এসি কিনে আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে ‘ঈদের খুশি জমবে বেশি—ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে লাখপতি’ শীর্ষক সুবিধার ডিক্লারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াত্ হোসেন, আমিন খান ও উদয় হাকিম প্রমুখ। এদিকে আরেকটি ডিক্লারেশন প্রোগ্রামে জানানো হয়, ক্যাম্পেইন সিজন-৭ এ মার্সেল এয়ার কন্ডিশনার বা এসি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পেতে পারেন। এছাড়া সব ক্রেতার জন্য রয়েছে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। থাকছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। এ সুযোগ থাকছে ৩০ জুন ২০২০ পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি