খুলনায় খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে রূপসা উপজেলার তিলকের মেইন সড়কের পাশের খাল থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, তিলকের মেইন সড়কের পাশের খালে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, লাশটি খালে ভেসে এসেছে। লাশ পচে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
