মানিকগঞ্জের ঘিওরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় নিজ অফিসের পাঁচ কর্মচারীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউএনও আইরিন আক্তার।
সোমবার বিকালে ঐ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় মাস্ক না পরায় একজন জনপ্রতিনিধি, একজন ইমাম, নিজ কার্যালয়ের পাঁচ জন কর্মচারী, দুই জন ব্যাংক গ্রাহক ও চার জন পথচারীর বিরুদ্ধে ১৩টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেন তিনি।
ইউএনও আইরিন আক্তার বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য সচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
