কুষ্টিয়ায় বজ্রপাতে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৪৫

কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার বিকালে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম সোহাগ (১২)। সে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের মকছেদ আলী লস্করের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় সোহাগ নিজ গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় হঠাত্ ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি ও এক পর্যায়ে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি মুজিবর রহমান জানান, বজ্রপাতে নিহত সোহাগের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।