আল্লামা শফির চিকিত্সার খোঁজ রাখছে সরকার

আপডেট : ০৯ জুন ২০২০, ২২:৪৫

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর চিকিত্সার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে সরকারের ঊর্ধ্বতন মহল। প্রতি ৩০ মিনিট পর সরকারের সংশ্লিষ্ট মহল থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত আল্লামা শফীর হঠাত্ শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে চট্টগ্রাম  মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার তার চিকিত্সার জন্য ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্টে আল্লামা শফীর শরীরে করোনার উপস্থিতি মেলেনি।