ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এ বিজয় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার বিজয়। এ বিজয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের বিজয়। নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপনসহ পাবনা-৪ হতে জাতীয় সংসদ নির্বাচনে তার বিজয়কে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় উত্সর্গ করেন। - প্রেস বিজ্ঞপ্তি
