মাগুরায় আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৪৪ জন। এ ছাড়া মারা গেছে দুইজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ জন।
বুধবার মাগুরা সদর উপজেলায় তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাগুরা সদরে দুইজন এবং চাউলিয়ায় একজন। তাদের বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
আরো পড়ুন : শাহরাস্তিতে শ্বাসকষ্টে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তাদের করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৪৪ জন এবং সুস্থ হয়েছে ১৯ জন।
ইত্তেফাক/ইউবি
