বেগমগঞ্জে নির্বাচনের আগের দিন ভোট গ্রহনকারী কর্মকর্তাদের বহনকারী একটি মিনিবাস আগুনে পোড়ানো হয়। এ মামলায় গ্রেফতার করা হয়েছে ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা হারুনুর রশীদ বাচ্চুকে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নূরে আলম বলেন, 'শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার ১০ নং ইউনিয়নের সুরুজ মিয়ার স্কুল কেন্দ্রের বাইরে নির্বাচন কাজে ব্যবহার করা একটি মিনিবাস দাঁড়িয়ে ছিল। কর্মকর্তারা ছিলেন কেন্দ্রের ভেতরে। সে সময় বিএনপি ও জামায়াত শিবিরের কিছু দুর্বৃত্ত চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। মিনিবাসটি পুড়ে যায়।'
আরও পড়ুনঃ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
ওসি জানান, বেগমগঞ্জ মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের হলে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের নিকট থেকে চেয়ারম্যান বাচ্চুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/অনি/নূহু
