সম্প্রতি মীনা বাজার এন্ট্রি-লেভেল চাকরি প্রার্থীদের জন্য বাসা থেকে কাজের সুযোগ নিয়ে এসেছে এবং এ লক্ষ্যে, প্রতিষ্ঠানটি শতভাগ রিমোট ইন্টারভিউ’র (বাসা থেকে চাকরির সাক্ষাত্কার) সুবিধা দিচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে, রিটেইল চেইন সুপার শপ মীনা বাজার গুগলের জব-ম্যাচিং অ্যাপ ‘কর্ম’রসাথে কাজ করছে। সমপ্রতি ‘কর্ম’ এর নতুন ফিচার ‘রিমোট জবস লিস্টিং’ ও ‘রিমোট ইন্টারভিউস’ চালু করেছে; এর ফলে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে নিয়োগকর্তার আহ্বানে সাড়া দিয়ে যারা বাসা থেকে কাজের সুযোগ খুঁজছেন এবং নিরাপদে অনলাইনে সাক্ষাত্কারে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ বৈশ্বিক মহামারির সময়ে ক্রেতাদের জন্য ডেলিভারি সেবার ক্ষেত্রে অভূতপূর্ব চাহিদার পরিপ্রেক্ষিতে মীনা বাজার এ বিষয়ে এগিয়ে এসেছে। এর ফলে, এ সময়ে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটির আরো জনবল নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং প্রতিষ্ঠানটি এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাসা থেকে সাক্ষাত্কারের সুবিধা দিচ্ছে।
