ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪৫

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২১

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আতাই মিয়া ও সুরুজ আলীর মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।