সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার গভীর রাতে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল জলিল (১৪)। সে উপজেলার আমবাটি গ্রামের নইম উদ্দিনের ছেলে।

স্থানীয় পাটিচাড়া ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম বলেন, কামড় দেওয়ার পর আব্দুল জলিল ঘুমের মধ্যে সাপটি ধরে ফেলে। সে ও তার বাবা মিলে সাপটি মেরে ফেলে। শুনেছি স্থানীয়ভাবে ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক  দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।