মতলবে ছয় জনকে জরিমানা

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৩

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মতলব দক্ষিণ সদর বাজারে বুধবার সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ছয় জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ঐ জরিমানা করেন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি স্বপন কুমার আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।