বকশীগঞ্জ কৃষি ব্যাংক শাখা লকডাউন

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৪

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ বাজার শাখার এক সিনিয়র কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকের ঐ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ব্যাংকটি লকডাউন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম সরকার জানান, বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ বাজার শাখার এক কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দিলে গত রবিবার বকশীগঞ্জ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। মঙ্গলবার রাতে ঐ ব্যাংক কর্মকর্তার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার জানান, লকডাউনের কারণে কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার সকল কার্যক্রম আগামী সাত দিন বন্ধ থাকবে।