গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনা আক্রান্তের সাংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৯ জনে। বুধবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
