ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পরে হাট-বাজারগুলোতে ঘোরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভূঞাপুর থানা মোড় এবং ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে ১৩৫০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এর সত্যতা নিশ্চিত করেন।
পাকুন্দিয়ায় মাস্ক না পরায়
১৩ জনকে জরিমানা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পাকুন্দিয়ায় মাস্ক না পরায় মঙ্গলবার সন্ধ্যায় ১৩ জনকে ২ হাজার ৪৩৫ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাকুন্দিয়া পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় পথচারী ও ব্যবসায়ীসহ ১৩ জনের কাছ থেকে ঐ জরিমানা আদায় করা হয়।
