করোনায় আরো এক পুলিশের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ২২:২৯

করোনায় জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য। তিনি দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল মো. এনামুল হক (৪৩)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য বুধবার সকালে এ্যাম্বুলেন্স যোগে পাঠানো হলে গাজীপুরের চান্দুরা নামক স্থানে মৃত্যু বরণ করেন।

কনষ্টেবল এনামুল হক পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর পর রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে করোনায় পুলিশের ২১ সদস্যের মৃত্যু হল।

ইত্তেফাক/বিএএফ